ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

রবিবার থেকে পুঁজিবাজারে নতুন সময়ে লেনদেন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা নয় দিনের ছুটি শেষে আগামীকাল রবিবার (৬ এপ্রিল) খুলবে পুঁজিবাজার। রবিবার থেকে সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে দুপুর ২টা ২০ মিনিট পরযন্ত পুঁজিবাজারে লেনদেন চলবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামীকাল থেকে পোস্ট ক্লোজিং পিরিয়ড দুপুর ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পরযন্ত। ডিএসইর অফিস চলবে সকাল ৯ট থেকে বিকাল ৫টা পরযন্ত।

এর আগে গত ৩০ মার্চ, রবিবার থেকে ৩ এপ্রিল, বৃহস্পতিবার পরযন্ত  ঈদুল ফিতর উপলক্ষ্যে ছুটি ছিল দেশের পুঁজিবাজারে।

ঈদের আগে শুক্র ও শনিবার (২৮ ও ২৯ মার্চ) সাপ্তাহিক ছুটি । আর ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল পরযন্ত ঈদের ছুটি। আবার ঈদের পরের শুক্র ও শনিবার (৪ ও ৫ এপ্রিল) সাপ্তাহিক ছুটি হওয়ায় সবমিলে টানা ৯ দিনের ছুটিতে ছিল পুঁজিবাজার।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন