ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ৯:৪২ অপরাহ্ন

সপ্তাহজুড়ে মিউচ্যুয়াল ফান্ড খাতে সর্বোচ্চ ৫.১৪% দর বৃদ্ধি

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ৯ খাতে দর বেড়েছে।এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে মিউচ্যুয়াল ফান্ড খাতে। এই খাতে সর্বোচ্চ ৫.১৪ শতাংশ দর বেড়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সিরামিক খাতে ৪.৫৭ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা সেবা-আবাসন খাতে ২.৩৬ শতাংশ দর বেড়েছে।

এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে কাগজ খাতে ১.০৪ শতাংশ, আর্থিক খাতে দশমিক ৯৬ শতাংশ, কর্পোরেট বন্ড খাতে দশমিক ৮২ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ৪৭ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ৩ শতাংশ ও ফার্মা খাতে দশমিক ২৯ শতাংশ দর বেড়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন