ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

প্রথম ঘণ্টায় ২৪২ কোম্পানির দর বৃদ্ধি

ঢাকা স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে ২৪২টি কোম্পানির দর বেড়েছে। আলোচ্য সময়ে ডিএসইতে ১২৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯৯ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে  ২৪২টির, দর কমেছে  ৬৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)সূচকের উত্থানে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন