ঢাকা, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২:৩৮ পূর্বাহ্ন

ব্লক মার্কেটে ২২ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার ২৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রাইম ব্যাংক লিমিটেডের। এদিন কোম্পানিটির ১৩ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বীচ হ্যাচারি ২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।

আল-হাজ্ব টেক্সটাইল ১ কোটি ১৬ লাখ টাকা টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশন ৯৮ লাখ ও রিলায়েন্স ইন্স্যুরেন্স ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন