পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেড কারখানা বন্ধ প্রসঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির ব্যাখ্যা জানিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সমপ্রতি বেক্সিমকো টেক্সটাইলের সব কারখানা বন্ধ প্রসঙ্গে একটি খবর প্রকাশিত হয়।এ প্রসঙ্গে জানতে ডিএসই কোম্পানিটিকে চিঠি পাঠায়। এর প্রতিক্রিয়ায়, বেক্সিমকো কোম্পানি ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে একটি নোটিশ জারি করেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে, সংবাদটি সঠিক নয় এবং কর্মচারীদের বরখাস্ত করার কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তারা আরও জানিয়েছে যে, সংবাদে প্রকাশিত তথ্য বিভ্রান্তিকর এবং কোম্পানির অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করেছে।
এখানে কারখানা বন্ধ প্রসঙ্গে বেক্সিমকোর নোটিশ তুলে ধরা হলো:
এতদ্বারা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সারাবো, কামিশপুর গাজীপুরে অবস্থিত বেক্সিমকো লিমিটেডে (ইয়ার্ন ইউনিট ব্যাতীত) কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কারখানায় কোন কাজ না থাকার কারণে গত ০৫/০২/২০২৫ তারিখ হতে বাংরাদেশ শ্রম আইন ২০০৬ (সর্বশেষ সংশোধিত ২০১৮) সংশ্লিষ্ট ধারা মোতাবেক কারখানা সমূহের লে-অফ ঘোষণা করা হয়। কোনভাবেই কাজের সংস্থান না থাকায় কারখানাসমূহ ১৬(৭) ধারা এবং তদানুযায়ী ২০(৩) দারা মোতাবেক কারখানার সকল শ্রমিককে ২৮/০২/২৫ তারিখ হতে ছাঁটাই করা হলো এবং প্রতিষ্ঠানের সকল কারযক্রম বন্ধ ঘোষণা করা হলো।

ছাঁটাইকৃত সকল শ্রমিককে আইন ও বিধি অনুযায়ী তাদের সকল প্রাপ্য ও পাওনাদি প্রদান করা হবে।এই প্রাপ্য পাওনাদি আগামী ৯/০৩/২০২৫ তারিখ হতে পরযায়ক্রমে পরিশোধ করা হবে।


















