ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২:৫০ অপরাহ্ন

৩৩৬ কোম্পানির দর বৃদ্ধি, বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ৯৩.৪৬ পয়েন্ট বা ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৩৬ কোম্পানির দর বেড়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৫০৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে আগের দিন থেকে ১৮ কোটি ৩১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৮৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৯৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭২ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩৬টির, দর কমেছে ২১টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৩৭টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৪৪ পয়েন্ট বেড়েছে। সিএসইতে ১৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ