ঢাকা, মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

মুনাফায় ফিরেছে এস্কয়ার নিট

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি মুনাফায় ফিরেছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় (EPS) হয়েছে  ২৮ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল  ৫৯  পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় হয়েছে ৪০ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ১ টাকা ১০ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৫ টাকা ৫৯ পয়সা (সম্পদ পুর্নমূল্যায়নের পর)।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন