ঢাকা, শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ২:০৪ পূর্বাহ্ন

১৭২ কোম্পানির দর বৃদ্ধি, বেড়েছে লেনদেনও

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৭২ কোম্পানির দর বেড়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কিছুটা বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইতে ৩৬৮ কোটি টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৪ কোটি ৩২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৬৩ কোটি ৬৮ লাখ টাকার।

সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৪৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০২ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪  পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭২টির, দর কমেছে ১৬০টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৬৪ পয়েন্টে অবস্থা্ন করছে। সিএসইতে ৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন