ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

গ্রামীণফোনসহ লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটির আজ ১৩ কোটি ২৯ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ১ হাজার ৯৩৫ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ৩ হাজার ৬৮২ বারে ১২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ফাইন ফুডস ১২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- অগ্নি সিস্টেমসের ৮ কোটি ৮৫ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৮ কোটি ৬২ লাখ, মিডল্যান্ড ব্যাংকের ৭ কোটি ৮২ লাখ, রবি আজিয়াটার ৭ কোটি ৫১ লাখ, যমুনা ব্যাংকের ৭ কোটি ৩৭ লাখ, আফতাব অটোর ৬ কোটি ৮৯ লাখ ও ফারইস্ট নিটিংয়ের ৬ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন