ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় স্থান করে নিয়েছে চার ব্যাংক। এদিন চার ব্যাংকের মোট ৩৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্যাংকগুলো হচ্ছে-পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক ও যমুনা ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বুধবার পূবালী ব্যাংক ১২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটি ৩৫৯ বারে ৪৪ লাখ ১৭ হাজার ৩২৩টি শেয়ার লেনদেন করেছে।
ইসলামী ব্যাংক ১০ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। কোম্পানিটি ২ হাজার ৮১৫ বারে ১৯ লাখ ৮৯ হাজার ৮৯৬টি শেয়ার লেনদেন করেছে।

সিটি ব্যাংক ৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার পঞ্চম স্থানে রয়েছে। ব্যাংকটি আজ ৯২১ বারে ৪২ লাখ ৫৩ হাজার ৭৯২টি শেয়ার লেনদেন করেছে।
তালিকার নবম স্থানে থাকা যমুনা ব্যাংক ৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। কোম্পানিটি ৩৬১ বারে ৩৩ লাখ ৫৪ হাজার ৩১২টি শেয়ার লেনদেন করেছে।


















