ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ন

২০২৫: ক্রীড়াঙ্গনে ব্যস্ত বছরের সূচি এক নজরে

২০২৫ সালে বাংলাদেশসহ বিশ্ব ক্রীড়াঙ্গনে ব্যস্ত সময় কাটবে। ক্রিকেট, ফুটবল, টেনিসসহ বিভিন্ন খেলায় বড় প্রতিযোগিতাগুলো জমজমাট বছর উপহার দেবে। জেনে নিন কোন মাসে কোথায় কোন খেলা অনুষ্ঠিত হবে।

জানুয়ারি

  • অস্ট্রেলিয়া-ভারত টেস্ট: ৩-৭ জানুয়ারি, সিডনি।
  • নারী ক্রিকেট (বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ): অ্যাওয়েতে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি।
  • অস্ট্রেলিয়ান ওপেন (টেনিস): ১২-২৬ জানুয়ারি, মেলবোর্ন।
  • অ-১৯ নারী বিশ্বকাপ: ১৮ জানুয়ারি-২ ফেব্রুয়ারি, মালয়েশিয়া।

ফেব্রুয়ারি

  • এএফসি অ-২০ এশিয়ান কাপ (ফুটবল): ৬-২৩ ফেব্রুয়ারি, চীন।
  • আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (ক্রিকেট): ১৯ ফেব্রুয়ারি-৯ মার্চ, পাকিস্তান ও আমিরাত।
  • বিপিএল ফাইনাল: ৭ ফেব্রুয়ারি, ঢাকা।

মার্চ

  • বাংলাদেশ-জিম্বাবুয়ে (ক্রিকেট): ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি।
  • বাংলাদেশ-ভারত ফুটবল (এশিয়ান বাছাই): ২৫ মার্চ, ভারত।
  • আইপিএল (ক্রিকেট): ১৪ মার্চ-২৫ মে, ভারত।
  • বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ: ২১-২৩ মার্চ, চীন।

এপ্রিল

  • এএফসি অ-১৭ এশিয়ান কাপ (ফুটবল): ৩-২০ এপ্রিল, সৌদি আরব।
  • লন্ডন ম্যারাথন: ২৭ এপ্রিল।
  • গলফ মাস্টার্স টুর্নামেন্ট: ৭-১৩ এপ্রিল, যুক্তরাষ্ট্র।

মে

  • বাংলাদেশ-পাকিস্তান (ক্রিকেট): অ্যাওয়েতে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি।
  • ফ্রেঞ্চ ওপেন (টেনিস): ২৫ মে-৮ জুন, প্যারিস।
  • উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল (ফুটবল): ৩১ মে, মিউনিখ।

জুন

  • বাংলাদেশ-শ্রীলঙ্কা (ক্রিকেট): ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি।
  • বাংলাদেশ-সিঙ্গাপুর ফুটবল (এশিয়ান বাছাই): ১০ জুন, ঢাকা।
  • উইম্বলডন (টেনিস): ৩০ জুন-১৩ জুলাই, লন্ডন।

জুলাই

  • মেয়েদের ইউরো (ফুটবল): ২-২৭ জুলাই, সুইজারল্যান্ড।
  • বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ: ১১ জুলাই-৩ আগস্ট, সিঙ্গাপুর।

আগস্ট

  • বাংলাদেশ-ভারত (ক্রিকেট): ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি।
  • ইউএস ওপেন (টেনিস): ২৫ আগস্ট-৭ সেপ্টেম্বর, নিউইয়র্ক।

সেপ্টেম্বর

  • ফিফা অ-২০ বিশ্বকাপ (ফুটবল): ২৭ সেপ্টেম্বর-১৯ অক্টোবর, চিলি।
  • মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ (ক্রিকেট): সেপ্টেম্বর-অক্টোবর, ভারত।
  • বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ: ১৩-২১ সেপ্টেম্বর, টোকিও।

অক্টোবর

  • বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ (ক্রিকেট): ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি।
  • বাংলাদেশ-হংকং ফুটবল (এশিয়ান বাছাই): ৯ ও ১৪ অক্টোবর।

নভেম্বর

  • ফিফা অ-১৭ বিশ্বকাপ (ফুটবল): ৫-২৭ নভেম্বর, কাতার।
  • বাংলাদেশ-আয়ারল্যান্ড (ক্রিকেট): ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি।
  • অ্যাশেজ (ক্রিকেট): ২১ নভেম্বর-৮ জানুয়ারি ২০২৬, অস্ট্রেলিয়া।

ডিসেম্বর

  • বাংলাদেশ-ভারত (নারী ক্রিকেট): অ্যাওয়েতে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি।
  • আফ্রিকান কাপ অব নেশনস (ফুটবল): ২১ ডিসেম্বর ২০২৫-১৮ জানুয়ারি ২০২৬, মরক্কো।

নতুন বছর ক্রীড়াপ্রেমীদের জন্য নিয়ে আসছে নানা উত্তেজনাপূর্ণ আয়োজন। ২০২৫ সালের পুরো বছর জুড়ে খেলাধুলার মাঠ থাকবে জমজমাট।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ