ঢাকা, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

দুই ঘণ্টা কমছে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়

সারা দেশে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় দুই ঘণ্টা কমছে। আগামী ১ জানুয়ারি (বুধবার) এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বর্তমানে সিএনজি স্টেশনগুলোতে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সিএনজি স্টেশনগুলোর মালিকদের অনুরোধ এবং সিএনজি চালকদের আন্দোলন-ধর্মঘটকে বিবেচনায় নিয়ে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ