আইসিবি ইসলামিক ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী হিসেবে যোগদান করেছেন মো. মজিবুর রহমান।
রবিবার (২২শে ডিসেম্বর) যোগদান করেছেন তিনি। এর পূর্বে তিনি বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। যোগদানের পরপরই তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ে সকল কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন।
সাক্ষাৎকারে তিনি মন্দ ঋণ আদায়ের ওপর গুরুত্ব আরোপ করেন এবং আমানত সংগ্রহ এবং বিনিয়োগ বৃদ্ধি করে ব্যাংকের কর্মকাণ্ডে জনসাধারণের আস্থা ফিরিয়ে আনতে নানামুখী কর্মপরিকল্পনা ঘোষণা করেন।


















