বিনিয়োগ ঝুঁকিপূর্ণ ব্যবস্থাপনা এবং ব্যক্তিগত ট্যাক্স রিটার্ন দাখিল প্রসঙ্গে ‘Investment Risk Management and Personal Tax Return Filling and Management: A Practical Approach’ শিরোনামে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিএমবিএ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ ডিসেম্বর দুপুরে বিএমবিএ’র আয়োজনে সংগঠনটির সভাপতি মাজেদা খাতুন অ্যাসোসিয়েশনের ট্রেনিং রুমে অনুষ্ঠানটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানটির আয়োজনের মূল উদ্দেশ্য হলো-মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা এবং ব্যক্তিগত ট্যাক্স রিটার্ন দাখিলের ক্ষেত্রে তাদের দক্ষতা, জ্ঞান বৃদ্ধি এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট মতবিনিময় করা।
অনুষ্ঠানটি দুটি সেশনে পরিচালনা করা হয়। প্রধম সেশনে ‘বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনার’ ওপরে এবং দ্বিতীয় সেশনে ‘ব্যক্তিগত ট্যাক্স রিটার্ন দাখিল এবং ব্যবস্থাপনা এর উপর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। বিএমবিএ মনে করে এই প্রশিক্ষণের মাধ্যমে মার্চেন্ট ব্যাংক এবং পুঁজিবাজারের সাথে জড়িত ব্যক্তিবর্গের দক্ষতা, ধারণা এবং কৌশলের উন্নয়ন ঘটানো সম্ভব হবে।


















