ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

২ ঘণ্টায় লেনদেন ১৩৫ কোটি টাকা

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের কিছুটা উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির দর বেড়েছে। এদিন বেলা ১২টা পরযন্ত ডিএসইতে ১৩৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৩৪ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৫ পয়েন্টে অবস্থান করছে। আর ‘ডিএস-৩০’ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯০ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৩৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৪টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৯টি কোম্পানির শেয়ার দর।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন