ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ৪:২৯ অপরাহ্ন

বিশ্বে দুই অভিজ্ঞ নেতা আছেন: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দাবি করেছেন, বর্তমানে বিশ্বে মাত্র দুইজন অভিজ্ঞ নেতা আছেন—তিনি নিজে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ বার্তা সংস্থা ‘তাস’-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

এরদোয়ান বলেন, “আমি ২২ বছর ধরে ক্ষমতায় আছি, যা পুতিনের মেয়াদের প্রায় সমান। বর্তমান সময়ে অন্যান্য নেতারা বিদায় নিয়েছেন, কিন্তু আমরা এখনও নেতৃত্ব দিয়ে যাচ্ছি। বিশ্ব রাজনীতিতে অভিজ্ঞ নেতাদের মধ্যে আমরা দুজনই রয়েছি।”

তিনি আরও বলেন, রাজনীতিতে সংলাপের গুরুত্ব অনেক। এর উদাহরণ হিসেবে তিনি সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের অবসরের পর জার্মানিতে রাজনৈতিক নেতৃত্বের শূন্যতার কথা উল্লেখ করেন। এছাড়া, জার্মানির আরেক সাবেক চ্যান্সেলর গারহার্ড শ্রোয়েডরের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, “শ্রোয়েডর আমাদের প্রতি ভিন্ন রকমের সম্মান পোষণ করতেন। এমনকি মুসলমানদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে রমজান মাসে ইফতারে বিয়ার পান থেকে বিরত থাকতেন।”

এরদোয়ান আরও জানান, শ্রোয়েডরের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক এখনও অটুট এবং তুরস্ক সফরকালে তাদের মধ্যে আলাপ-আলোচনা হয়।

তিনি এও বলেন, তাদের মতো অভিজ্ঞ নেতাদের মধ্যে সংলাপ অব্যাহত রাখা বর্তমান বৈশ্বিক রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ