রাজধানীর বাজারগুলোতে শীতকালীন সবজি আসতে শুরু করেছে। তবে কিছু সবজির দাম কমলেও বেশ কয়েকটির দাম এখনো ঊর্ধ্বমুখী। নতুন আলু প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে, আর কাঁচা মরিচের দাম কেজি প্রতি ১৪০ টাকা।
শুক্রবার সকালে মোহাম্মদপুর টাউন হল, রায়ের বাজার, ধানমন্ডি স্টাফ কোয়ার্টারসহ বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, সবজির দাম তুলনামূলক বেশি থাকলেও ক্রেতাদের ভিড় ছিল উল্লেখযোগ্য।
বাজারে বেগুন ৬০-৮০ টাকা, করলা ৭০-৯০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা, বরবটি ৭০ টাকা, মুলা ৪০ টাকা, লতি ৬০ টাকা, ধুন্দুল ৬০ টাকা ও পটোল ৪০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকায়, শিম ৮০-১০০ টাকা, আর গাজর ১৩০ টাকা কেজিতে।
শাকসবজির দাম:
লালশাক, পাটশাক ও মুলাশাকের আঁটি ১০-১৫ টাকা, পুঁইশাক ৩০-৪০ টাকা, আর পালংশাক বিক্রি হচ্ছে ১৫-২০ টাকায়।

ব্যবসায়ীদের মতে, শীতকালীন সবজি আসায় দাম কমার কথা থাকলেও সরবরাহ কম হওয়ায় এখনো তা সম্ভব হয়নি। তবে আগামী দিনে দাম কিছুটা কমার আশা করছেন তারা।
ক্রেতাদের অভিযোগ, মৌসুমের শুরুতেই সবজির দাম বেশি হওয়ায় তাদের দৈনন্দিন খরচ বেড়ে গেছে। সবজির দাম দ্রুত কমানোর দাবি জানিয়েছেন তারা।


















