ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ৯:০৬ অপরাহ্ন

আফতাব অটোমোবাইলের তিন পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আফতাব অটোমোবাইলের তিন পরিচালক ১৫ লাখ ১২ হাজার ৫৭৫টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির পরিচালক সাজেদুল ইসলাম ৪ লাখ ৭৮ হাজার ৬৬৩টি শেয়ার, পরিচালক সাইফুল ইসলামী ৫ লাখ ৫৫ হাজার ২৪৯টি শেয়ার এবং খালেদা ইসলাম ৪ লাখ ৭৮ হাজার ৬৬৩টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই তিন পরিচালক তাদের ঘোষণাকৃত শেয়ার ক্রয় সম্পন্ন করবেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ