ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১:০৩ অপরাহ্ন

নতুন নামে লেনদেন করবে ইসলামিক ফিন্যান্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামিক ফিন্যান্স লিমিটেড নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নাম সংশোধন করে ইসলামিক ফিন্যান্স লিমিটেড এর পরিবর্তে ইসলামিক ফিন্যান্স পিএলসি রাখা হয়েছে। আগামীকাল ২৮ নভেম্বর থেকে নতুন নামে লেনদেন করবে কোম্পানিটি।

নাম পরিবর্তন ছাড়া অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ইসলামিক ফিন্যান্স ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন