ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১:৫৩ অপরাহ্ন

ফ্রোজেন সবজিতে কতটা পুষ্টিগুণ বজায় থাকে?

সময় বাঁচাতে অনেকেই রান্নায় প্যাকেটজাত ফ্রোজেন সবজি ব্যবহার করেন। তবে এসব সবজিতে কতটা পুষ্টিগুণ বজায় থাকে, তা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, তাজা সবজির সঙ্গে ফ্রোজেন সবজির পুরোপুরি তুলনা করা যায় না। তবে এতে যে পুষ্টিগুণ একেবারেই থাকে না, তা-ও নয়। সঠিকভাবে সংরক্ষণ করা হলে ফ্রোজেন সবজিতে উল্লেখযোগ্য পরিমাণ পুষ্টি বজায় থাকতে পারে। তাজা সবজি সহজে পাওয়া না গেলে রান্নায় এগুলো ব্যবহার করা যেতে পারে।

ফ্রোজেন সবজি কেনার আগে প্যাকেটের গায়ে থাকা লেবেল ভালোভাবে পড়ে নেওয়া জরুরি। এতে ব্যবহৃত প্রিজারভেটিভের তথ্য এবং সোডিয়ামের পরিমাণ দেখে নেওয়া উচিত। অতিরিক্ত সোডিয়ামযুক্ত পণ্য এড়িয়ে চলাই ভালো।

স্যুপ, পোলাও, পাস্তা ও চাউমিনের মতো খাবার তৈরিতে ফ্রোজেন সবজি ব্যবহার করা যায়। তবে তরকারি রান্নার ক্ষেত্রে এগুলো ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

বাড়িতেই তৈরি করতে পারেন ফ্রোজেন সবজি

চাইলে ঘরেও ফ্রোজেন সবজি তৈরি করে সংরক্ষণ করা যায়। এ জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে পারেন—

১. বাজার থেকে সবজি কিনে ভালোভাবে ধুয়ে নিন।

২. সবজিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিন।

৩. কাটা সবজি এয়ারটাইট পাত্র বা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রাখুন।

৪. প্রয়োজন অনুযায়ী ফ্রিজ থেকে বের করে রান্নায় ব্যবহার করুন।

তবে রান্নার অন্তত ৩০ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে বরফ গলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ