ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫:১২ পূর্বাহ্ন

২ কোটি ৬৯ লাখ টাকার লভ্যাংশ বিতরণ করবে বীচ হ্যাচারি

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বীচ হ্যাচারি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ কোম্পানিটির বিনিয়োগকারীরা শেয়ার প্রতি ১ টাকা করে লভ্যাংশ পাবে।

বীচ হ্যাচারির মোট ৪ কোটি ১৪ লাখ ১ হাজার  ২১টি শেয়ার রয়েছে। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে ১ কোটি ৪৪ লাখ ৭৮ হাজার ১৮৫টি শেয়ার।

এই হিসাবে কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের ২ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৮৩৬ টাকার নগদ লভ্যাংশ বিতরণ করবে।

সোমবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ০৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৯৩ পয়সা আয় হয়েছিল।

উল্লেখ্য, বি ক্যাটাগরির বীচ হ্যাচারি ২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। গত ৬ বছরের মধ্যে কোম্পানিটি ২০২১, ২০২২ সালে যথাক্রমে-১ শতাংশ, ১.৫০ শতাংশ ও ২০২৩ সালে ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। বর্তমানে কোম্পানিটি ১ কোটি ১৪ লাখ টাকা পুঞ্জীভূত লোকসানে রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন