ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৪ পূর্বাহ্ন

মুনাফায় ফিরেছে ন্যাশনাল টিউবস

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে।

সোমবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি  আয় হয়েছে ১২ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ১০  পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩৬ টাকা ৪১ পয়সা।

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন