শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৪ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।



















