ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

মদ বিক্রি করে কেরুর রেকর্ড মুনাফা

২০২৩-২৪ অর্থবছরে ৮৫ কোটি টাকার রেকর্ড মুনাফা অর্জন করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন এই মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) আওতাধীন এ কোম্পানি আগের বছরের তুলনায় ৩২ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।

কেরু অ্যান্ড কোম্পানি কর্মকর্তারা জানান, শুধুমাত্র ডিস্টিলারি ব্যবসা থেকেই প্রায় ১৫০ কোটি টাকা মুনাফা হয়েছে কেরুর; তবে চিনি ইউনিটে প্রায় ৬০ কোটি টাকা লোকসানের কারণে মোট মুনাফা কমে ১০০ কোটি টাকার নিচে দাঁড়িয়েছে। কর্মকর্তারা মনে করেন, মূলত দাম বৃদ্ধির কারণে মুনাফা বেড়েছে। যদিও কোম্পানির রাজস্ব গত বছরের ৪৭৫ কোটি টাকা থেকে কিছুটা কমে এ বছর ৪৫৯ কোটি টাকা হয়েছে।

কেরুর ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান বলেন, “জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর কড়াকড়ির কারণে বিদেশি মদের আমদানি কমেছে, তাই স্থানীয়ভাবে উৎপাদিত মদের চাহিদা বেড়ে গেছে উল্লেখযোগ্যভাবে।”

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, ২০২১ সালে বিদেশি মদ আমদানির ওপর কঠোর নজরদারি শুরু করে এনবিআর, যার ফলে সরবরাহ শৃঙ্খলা ব্যাহত হয় এবং বিদেশি মদের আমদানি হ্রাস পায়। এ পরিস্থিতিতে কেরুর বিক্রি বেড়ে যায়।

কেরুর ডিস্টিলারি ইউনিটের কর্মকর্তারা জানান, চলতি ২০২৪ সালের জুন নাগাদ কেরুর স্পিরিট এবং অ্যালকোহল উৎপাদন সামান্য বেড়ে ৬০ লাখ প্রুফ লিটারে পৌঁছেছে। ২০২৩ অর্থবছরে যা ছিল ৫৯ লাখের কিছুটা বেশি। “প্রুফ” শব্দটি অ্যালকোহলযুক্ত পানীয়ের মধ্যে অ্যালকোহল উপাদানের পরিমাণ বুঝাতে ব্যবহৃত হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ