ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

ইনডেক্স এগ্রোর লভ্যাংশ : সাধারণ শেয়ারহোল্ডারদের ২৫% এবং স্পন্সরদের ১৫% ঘোষণা

ইনডেক্স এগ্রোর লভ্যাংশ : সাধারণ শেয়ারহোল্ডারদের ২৫% এবং স্পন্সরদের ১৫% ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২৫% এবং প্রি-আইপিও স্পন্সর শেয়ারহোল্ডারদের জন্য ১৫% নগদ লভ্যাংশ প্রদান করবে।

আজ, ২৪ অক্টোবর, অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানির সর্বশেষ হিসাববছরের শেয়ার প্রতি আয় (EPS) ৫ টাকা ৪৮ পয়সা, যা আগের বছরের ৫ টাকা ২২ পয়সার তুলনায় বৃদ্ধি পেয়েছে।

এছাড়া, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর, সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সভার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ