পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২৫% এবং প্রি-আইপিও স্পন্সর শেয়ারহোল্ডারদের জন্য ১৫% নগদ লভ্যাংশ প্রদান করবে।
আজ, ২৪ অক্টোবর, অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানির সর্বশেষ হিসাববছরের শেয়ার প্রতি আয় (EPS) ৫ টাকা ৪৮ পয়সা, যা আগের বছরের ৫ টাকা ২২ পয়সার তুলনায় বৃদ্ধি পেয়েছে।
এছাড়া, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর, সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সভার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।