ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন

বেস্ট হোল্ডিংয়ের বোর্ড সভা ২৮ অক্টোবর

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেস্ট হোল্ডিং লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৮ অক্টোবর সন্ধ্যা ৭টায়  অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

কোম্পানিটির সভা থেকে প্রথমবারের মত আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন