ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ৭:২০ পূর্বাহ্ন

সপ্তাহজুড়ে ডিএসইতে গড় লেনদেন কমেছে ১৩.৯৭%

আগের সপ্তাহের মত চলতি সপ্তাহেও পুঁজিবাজারে বেশিরভাগ সময়ে দরপতন হয়েছে। আলোচিত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক ও লেনদেন দুটোই কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে প্রতিদিন গড়ে ১৩.৯৭ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

চলতি সপ্তাহে ডিএসইতে মাত্র ৪ কর্মদিবস লেনদেন হয়েছে। আর আগের কর্মদিবসে ডিএসইতে ৫ কর্মদিবস লেনদেন হয়েছে। এই হিসাবে ডিএসইতে লেনদেন কিছুটা কমেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৩৬৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড় লেনদেন ছিল ৪২৬ কোটি ২১ লাখ টাকা। এই হিসাবে ডিএসইতে প্রতিদিন গড়ে ৫৯ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন কমেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর মোট লেনদেনও তলানিতে নেমেছে। চলতি সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৪৬৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ১৩১ কোটি ৯ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৬৬৪  কোটি ৩৬ লাখ টাকার বা ৩১ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৪০ দশমিক ৫২ পয়েন্ট বা  দশমিক ৭৪ শতাংশ কমে ৫ হাজার ৪২২ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫ দশমিক ৮৬ পয়েন্ট কমে ১ হাজার ৯৮৪ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই এস বা শরীয়হ সূচক। সূচকটি ১৫ দশমিক ৪ পয়েন্ট কমে ১ হাজার ২০৫ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১১টির, কমেছে ১৪৬টির এবং অপরবর্তিত রয়েছে ৩৮টির।

চলতি সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কিছুটা বেড়েছে। গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিলো ৬ লাখ ৭২ হাজার ১১৫ কোটি টাকা। আর সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৪ হাজার ৪১৬ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে  দশমিক ৩৪ শতাংশ বা ২ হাজার  ৩০১কোটি টাকা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন