ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (৯ অক্টোবর) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড। কোম্পানির আজ ৩১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার ৩ হাজার ১৬১ বার হাতবদল হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে লাভেলো আইসক্রিম। কোম্পানিটির ২ হাজার ৪৯৩ বারে ১৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
মিডল্যান্ড ব্যাংক ১১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গ্রামীণফোন ১০ কোটি ৮০ লাখ, ইসলামী ব্যাংক ৮ কোটি ৭৩ লাখ, টেকনো ড্রাগ ৮ কোটি ৭০ লাখ, এনআরবি ব্যাংক ৮ কোটি ১০ লাখ, ব্রাক ব্যাংক ৭ কোটি ৮৮ লাখ, এসআইবিএল ৬ কোটি ১৮ লাখ ও স্কয়ার ফার্মা ৫ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।



















