ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বাজারমূলধনের শীর্ষে রয়েছে গ্রামীণফোন। আজ কোম্পানিটি ৪৭ হাজার ১৭৯ কোটি টাকার শেয়ার লেনদেন করে বাজার মূলধনের শীর্ষে রয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, গ্রামীণফোনের শেয়ার আজকে ২ টাকা বা ৫৭ শতাংশ দর বেড়ে সর্বশেষ ৩৫১ টাকায় লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বাজার মূলধন ২১ হাজার ৪৮১ কোটি ২০ লাখ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ৯০ পয়সা বা ৭৩ শতাংশ বেড়ে ৪০০ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়।
তালিকায় তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার ২০ হাজার ৩২৬ কোটি ৩২ লাখ টাকার বাজার মূলধন রয়েছে। আজ শেয়ারটি দর ৭০ পয়সা বা ৩১ শতাংশ বেড়েছে।
তালিকার চতুর্থ স্থানে থাকা ওয়ালটন হাইটেকের ১৮ হাজার ৭৬৯ কোটি ৪৪ লাখ টাকার বাজার মূলধন রয়েছে। আজ শেয়ারটির দর ৮ টাকা ৫০ পয়সা বা ১.৩৭ শতাংশ বেড়েছে।

তালিকার ৫ম স্থানে থাকা রবি আজিয়াটার বাজার মূলধন রয়েছে ১৫ হাজার ৩৪৭ কোটি ১৪ লাখ টাকা। এদিন শেয়ারটির দর ৩.৭৫ শতাংশ কমে ২৮ টাকা ২০ পয়সায় লেনদেন হয়।
তালিকার ৬ষ্ঠ স্থানে থাকা বেক্সিমকোর ১০ হাজার ৩৮৪ কোটি ২০ লাখ টাকার বাজার মূলধন রয়েছে। বুধবার শেয়ারটি সর্বশেষ ১১৫ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়।


















