ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২:৫৯ অপরাহ্ন

এক সপ্তাহ পর তুরস্কে ইনস্টাগ্রাম চালু

প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর আবারো ইনস্টাগ্রাম চালু হয়েছে তুরস্কে। দেশটির পরিবহন ও অবকাঠামোমন্ত্রী আবদুল কাদির উরালোগ্লু সোশ্যাল মিডিয়াটি চালু হওয়ার কথা জানান।

তুরস্কের ‘আইন ও বিধি’ মেনে চলতে ব্যর্থ হওয়ায় ২ আগস্ট ইনস্টাগ্রামে প্রবেশাধিকার বন্ধ করে দেয় দেশটির সরকার। ওই সময় তুরস্ক সরকারের জ্যেষ্ঠ এক কর্মকর্তা অভিযোগ করেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পর শোক জানিয়ে করা পোস্টগুলো ব্লক করে দেয় ইনস্টাগ্রাম। মূলত এর পরই এটি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। খবর টেকক্রাঞ্চ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ