ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

আসামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১২

ভারতের আসাম রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২৫ জন।

গতকাল বুধবার (৩ জানুয়ারি) রাজ্যের দেরগাঁওয়ে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। ভারতীয় বার্তাসংস্থা এএনআই এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

খবরে বলা হয়েছে, পিকনিক পার্টির ৪৫ জন সদস্যকে নিয়ে তিনসুকিয়ার তিলিঙ্গা মন্দিরে যাচ্ছিল একটি বাস। এ সময় দেরগাঁওয়ে বাসটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে জোরহাট মেডিকেল কলেজে ভর্তি করেছে। একজন কর্মকর্তা জানিয়েছেন,আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশের তথ্য মতে, ভোর ৩ টার দিকে ওই বাসে করে যাত্রীরা তাদের যাত্রা শুরু করে এবং গন্তব্যে পৌঁছানোর আগেই মার্গেরিটা থেকে আসা একটি কয়লাবোঝাই ট্রাকের সাথে দেরগাঁওয়ে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১২ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ