ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬, ৪:১৬ অপরাহ্ন

আওয়ামী লীগের ৫০ সদস্যের প্রতিনিধিদল চীন গেছে

আওয়ামী লীগের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল চীনে গেছে। সেখানে প্রতিনিধিদলটি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেবে। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এ প্রতিনিধিদলটি গতকাল শনিবার বিকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে রওনা হয়। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের নেতৃত্বে প্রতিনিধিদলে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সফরে রয়েছেন। সফরকালে চীনা কমিউনিস্ট পার্টির আয়োজনে বিভিন্ন রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেবেন প্রতিনিধিদলের সদস্যরা। এছাড়া চীনা কমিউনিস্ট পার্টির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ