ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন

লেনদেনের শীর্ষস্থান মুন্নু সিরামিকসের দখলে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে মুন্নু সিরামিকস । কোম্পানিটির আজ ৩৭ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৭ হাজার ৯২০ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডমিনেজ স্টিল। কোম্পানিটির ৩৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিডি থাইফুড ১৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সামিট অ্যালায়েন্স পোর্ট ১৪ কোটি ৩৮ লাখ, এপেক্স স্পিনিং ১১ কোটি ৮২ লাখ, টেকনো ড্রাগ ১১ কোটি ৯ লাখ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ১০ কোটি ৮৭ লাখ, লাভেলো আইসক্রিম ১০ কোটি ৭৮ লাখ, সিটি ব্যাংক ১০ কোটি ৪৮ লাখ ও অগ্নি সিস্টেমস ১০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ