ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

বিনিয়োগকারীদের হতাশ করলো ইস্টার্ন কেবলস

Yবিনিয়োগকারীদের জন্য ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে নো ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ইস্টার্ন কেবলস লিমিটড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬.৪৬ টাকা। শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৫.১১ টাকা। আর শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ৩.৫৯ টাকা নেগেটিভ।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২০ ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১টায়, অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ডিসেম্বর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ