ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ১:০৮ পূর্বাহ্ন

প্যারামাউন্ট টেক্সটাইলের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ০৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৯৪ পয়সা।

অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি ইপিএস হয়েছে ৫ টাকা ১০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫ টাকা ৯২ পয়সা।

৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ২২ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ