ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ১:৪২ পূর্বাহ্ন

সাভার রিফ্র্যাক্টরিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি,২৪-মার্চ,২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি,২৪-মার্চ,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৮৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ১ টাকা ৫৩ পয়সা।

অপরদিকে, ৯ মাসে (জুলাই,২৩-মার্চ,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ৩ টাকা ১৩ পয়সা।

৩১ মার্চ, ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৭৫ টাকা ১৪ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ