ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ২:১০ পূর্বাহ্ন

প্রিমিয়ার ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২.৫০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

সোমবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩ টাকা ৩৭ পয়সা, যা আগের বছর ৩ টাকা ১৮ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৮ পয়সা।

আগামী ১২ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ