ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ২:৩৮ পূর্বাহ্ন

আইডিএলসি’র এজিএমে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

দেশের সর্ববৃহৎ অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসি. এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী সোমবার, এপ্রিল ২৯, ২০২৪ তারিখে অনলাইনে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বাংলাদেশ ব্যাংক এর নির্দেশনার কথা মাথায় রেখে পরিচালনা পর্ষদের প্রস্তাবের ভিত্তিতে কোম্পানির শেয়ারহোল্ডারগণ ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন। সভায় বলা হয়, চলমান বিশ্বব্যাপী সংকট এবং অত্যন্ত চ্যালেঞ্জিং বাজার পরিস্থিতি থাকা সত্ত্বেও, সুনির্দিষ্ট ব্যবস্থাপনা নীতি, শক্তিশালী কর্পোরেট সুশাসন এবং উন্নতমানের গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে আইডিএলসি এগিয়ে চলা অব্যাহত রেখেছে, যার ফলে ২০২৩ সালেও অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে তার অবস্থান ধরে রেখেছে।

আইডিএলসি ফাইন্যান্স পিএলসি. এর চেয়ারম্যান জনাব আজিজ আল মাহমুদ, স্বতন্ত্র পরিচালক এবং অডিট কমিটির চেয়ারম্যান জনাব ফারুক সোবহান সহ অন্যান্য পরিচালকদের মধ্যে জনাব নুরুল্লাহ চৌধুরী, জনাবা মাহিয়া জুনেদ, জনাব মোঃ হারুন-অর-রশিদ, স্বতন্ত্র পরিচালক জনাব মোঃ খলিলুর রহমান, এয়ার ভাইস মার্শাল মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান, জিইউপি, এনডিসি, পিএসসি, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এম জামাল উদ্দিন, চীফ ফাইনান্সিয়াল অফিসার জনাব মাসুদ করিম মজুমদার এফসিএ এবং কোম্পানি সেক্রেটারী জনাব আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত এফসিএস এসিএমএ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে আইডিএলসি এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক উভয়েই শেয়ারহোল্ডারদের স্বাগত জানান এবং বিনিয়োগের জন্য আইডিএলসিকে নির্বাচন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। তাঁরা আইডিএলসির ২০২৩ অর্থ বছরের আর্থিক সফলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য কর্মরত সকল দায়িত্বশীল কর্মকর্তাদের কঠোর পরিশ্রম এর জন্য প্রশংসা করেন এবং ধন্যবাদ দেন এবং একটি প্রগতিশীল ভবিষ্যতের জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ