সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির ৭৪ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ১৪ লাখ টাকার।
১৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে এশিয়া প্যাসিফিক লিমিটেড।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ব্র্যাক ব্যাংক, এশিয়া ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এডিএন টেলিকম, আইএফআইসি ব্যাংক, পিপলস ইন্স্যুরেন্স ও বেক্সিমকো লিমিটেড।



















