পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। ঘোষণা অনুযায়ী আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের বোর্ড সভা ৭ নভেম্বর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে বলে জানা গেছে।



















