অস্ট্রেলিয়া ফিরে গেলেন চিত্রনায়িকা শাবনূর। প্রায় মাস দেড়েক দেশে থেকে গত সপ্তাহে তিনি অস্ট্রেলিয়া গিয়েছেন। সেখানে কিছুদিন থেকে মার্চের মাঝামাঝি দেশে ফিরবেন। দেশে থাকাকালে তিনি চলচ্চিত্রে ফেরার ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে রঙ্গণা নামে একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন।
সিনেমাটির শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। অস্ট্রেলিয়া থেকে ফিরে শাবনূর শুটিংয়ে অংশ নেবেন মার্চের শেষের দিকে। জানা গেছে, শাবনূর অস্ট্রেলিয়ায় তার দৈহিক ফিটনেসের ওপর কাজ করবেন। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে নিজেকে গ্ল্যামারাস করে তুলতে চান। তিনি বলেছেন, দর্শক আমাকে আগে যেভাবে দেখেছেন, সেভাবেই নতুন করে তাদের সামনে হাজির হবেন।


















