ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ৬:৩২ অপরাহ্ন

শাবনূরকে নিয়ে যা বললেন রিয়াজ

দীর্ঘ বিরতী শেষে ‘রঙ্গণা’ নামে একটি সিনেমার মাধ্যমে চিত্রনায়িকা শাবনূর চলচ্চিত্রে ফিরছেন। শাবনূরের এই ফেরা নিয়ে তাকে অনেকে অভিনন্দিত করেছে। তবে তার সঙ্গে জুটি বেঁধে প্রায় ৪০টি সিনেমায় অভিনয় করা নায়ক রিয়াজ তার ফেরা নিয়ে কিছু পরামর্শ দিয়েছেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাথে কথা বলতে গিয়ে রিয়াজ বলেন, সিনেমা যদি শাবনূরকে করতেই হয়, তাহলে সে ভালো কিছু করুক। সবসময় তার জন্য আমার পক্ষ থেকে শুভ কামনা রয়েছে। কিছুদিন আগে একটি ঘরোয়া পার্টিতে শাবনূরের সঙ্গে দেখা হয়েছিল, অভিনন্দন জানিয়েছি তাকে। রিয়াজ বলেন, শাবনূর যদি সিনেমা করতে চায়, তাহলে তার উচিত হবে ২০২৪-এর কনটেন্ট, স্ক্রিপ্ট এবং পরিচালক নির্বাচন করে সিনেমা করা।

শাবনূরকে এমনিতেই মানুষ ১০০ বছর মনে রাখবে। তবে সে আবার যে সিনেমা করবে, সেই সিনেমা যাতে তাকে পরবর্তী ১০০ বছর বাঁচিয়ে রাখে। তাকে ভেবেচিন্তে কাজ করতে হবে। এ কথা মনে রাখতে হবে, শাবনূর যে সময়টা বিরতি নিয়েছিল, সে সময় থেকে বাংলাদেশের সিনেমা এবং মিডিয়ায় অনেক কিছুর পরিবর্তন হয়েছে। আগে অনেকেই ছিল, যারা এখন বেঁচে নেই। তাই শাবনূর যদি স্ক্রিপ্ট, ডিরেক্টরসহ পুরো টিম ঠিকঠাকভাবে সিলেক্ট করে আবার সিনেমা করে, তাহলে তার সিনেমায় ফিরে আসার সিদ্ধান্ত সঠিক হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ