মনোজ বাজপেয়ী অভিনীত নতুন সিরিজ ‘কিলার স্যুপ’ প্রশংসা কুড়াচ্ছে। সিরিজটি পরিচালনা করেছেন অভিষেক চৌবে। মোট আট পর্বে ভাগ করা হয়েছে সিরিজটি। এই সিরিজের প্রত্যেকটি এপিসোডই যেন পৃথক পৃথক গল্প বলে। আর শেষ সব গল্প মিলে যায় এক জায়গায়। সিরিজটিতে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়াচ্ছেন মনোজ বাজপেয়ী।


















