ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন

পূর্ব ভূমধ্যসাগরে বিমান বিধ্বস্তের ঘটনায় ৫ মার্কিন সৈন্য নিহত

প্রশিক্ষণ চলাকালে পূর্ব ভূমধ্যসাগরে মার্কিন সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় পাঁচ সৈন্য নিহত হয়েছে। অনুশীলনের সময় বিমানটি রিফুয়েলিং করতে গিয়ে দুর্ঘটনা শিকার হয় বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।

সোমবার (১৩ নভেম্বর) বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

টানা এক মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ব্যাপক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকাটিতে ইসরায়েলের তীব্র আক্রমণ শুরু হওয়ার পর মার্কিন সেনাবাহিনী ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী রণতরীসহ ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে।

এছাড়া ইসরায়েলে গোলাবারুদ সরবরাহ করার পাশাপশি এই অঞ্চলে সামরিক মহড়াও শুরু করেছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে এ প্রশিক্ষণ চলছিল।

বিমান দুর্ঘটনায় নিহত সৈন্যদের প্রতি শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে দেশের সেবায় যারা প্রাণ হারিয়েছেন, তারা স্মারণীয় হয়ে থাকবেন বলে তিনি মন্তব্য করেন।

গতকাল রোববার (১৩ নভেম্বর) হেলিকপ্টারটি বিধ্বস্তের খবর শোনা যায়। এরপরই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টারটি উড্ডয়নের পর ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা জানা যায়নি। তবে কি কারণে বিমানটি দুর্ঘটনায় স্বীকার হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ

গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী এয়ারক্রাফট মোতায়েন করে। এ ঘটনার পর সেগুলো সরিয়ে নেয়া হয়েছে।

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে, তেল আবিবের পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। তড়িৎ গতিতে রণতরী পাঠিয়ে দেয় বাইডেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ