ম্যাপে নির্দিষ্ট কিছু খুঁজে বের করা কষ্টসাধ্য। সবসময় যে পাওয়া যায় তা নয়। তবে একে আরো সহজ করতে এবার ইমোজি ব্যবহারের সুবিধা যুক্ত করতে যাচ্ছে গুগল। ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা সুনির্দিষ্ট জায়গা খোঁজার জন্য ইমোজি ব্যবহার করতে পারবেন। খবর টেকটাইমস।
ফোন অ্যারেনা তথ্যানুযায়ী, সম্প্রতি গুগল ম্যাপ নতুন ফিচার চালু করেছে। যার মাধ্যমে পছন্দের স্থান খুঁজে পেতে ইমোজি ব্যবহার করা যাবে। এটি স্বাভাবিকভাবে কোনো কিছু খুঁজে বের করার গতি বাড়াবে। কেননা এখানে ব্যবহারকারীদের পুরো নাম লিখতে হবে না।
প্রতিবেদনে আরো বলা হয়, এটি সম্পাদনে ব্যবহারকারীদের গুগল ম্যাপ অ্যাপে থাকা সেভড ট্যাবে লক্ষ করতে হবে। ব্যবহারকারী যেসব জায়গায় যেতে চান অ্যাপের নিচের দিকে সেগুলোর একটি তালিকা তৈরি করতে হবে। সম্প্রতি এক্সে দেয়া এক পোস্টে গুগল জানায়, নতুন আপডেটের পর ব্যবহারকারীরা পছন্দের জায়গার তালিকা পরিবর্তন করতে পারবেন। এর মাধ্যমে ব্যবহারকারীরা রেস্টুরেন্টের জন্য ফুড ইমোজিসহ অন্যগুলো ব্যবহার করতে পারবেন।
যে কেউ চাইলে কাস্টম ইমোজি ব্যবহার করে জায়গাগুলোকে চিহ্নিত করতে পারবে।



















