ইনস্ট্যান্ট ফিল্ম ক্যামেরার বাজারে নতুন ডিভাইস উন্মোচন করেছে পোলারয়েড। আই-২ নামের ক্যামেরাটি ব্যবহারকারীদের সৃজনশীলতা প্রকাশে সহায়তা করবে। এজন্য এতে বিল্ট-ইন ম্যানুয়াল কনট্রোল দেয়া হয়েছে। কোম্পানির আশা, এটি ফটোগ্রাফারদের পছন্দের ডিভাইস হয়ে উঠবে।
ক্যামেরাটিতে ছয়টি আলাদা শুটিং মোড রয়েছে। এগুলো হলো অটোমেটিক, অ্যাপারচার প্রায়োরিটি, শাটার প্রায়োরিটি, সেলফ টাইমার ও মাল্টিপল এক্সপোজার। ক্যামেরায় ওএলইডি ডিসপ্লে ও বিল্ট-ইন লাইট মিটার রয়েছে। আই-২ ক্যামেরায় থ্রি এলিমেন্ট লেন্স ব্যবহার করা হয়েছে, যা অপটিক্যাল গ্রেডের পলিকার্বোনেট ও অ্যাক্রিলিক দিয়ে নির্মিত। এতে ইউএসবি-সি টাইপ চার্জিং সুবিধার ব্যাটারি দেয়া হয়েছে। একবারের চার্জে ১৫ প্যাক ফিল্ম রেকর্ড করা যাবে।
গঠনের দিক থেকে এটি খুবই মজবুত। এতে এবিএস ও অ্যালুমিনিয়াম অ্যালয় এক্সটেরিয়র ব্যবহার করা হয়েছে। এছাড়া ৮ ফুট দূরত্বের জন্য বিল্ট-ইন ফ্ল্যাশও দেয়া হয়েছে। ব্লুটুথ থাকায় পোলারয়েড অ্যাপের মাধ্যমে স্মার্টফোনে ক্যামেরা যুক্ত করা যাবে। নতুন এ ক্যামেরার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯৯ ডলার বা ৬৯৯ ইউরো। গিজমোচায়না


















