ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২:৩৫ অপরাহ্ন

উড়োজাহাজে সেলফোন এয়ারপ্লেন মোডে রাখার কারণ

আকাশপথে বা উড়োজাহাজে ভ্রমণের ক্ষেত্রে সেলফোন এয়ারপ্লেন মোডে রাখার নির্দেশনা দেয়া হয়। যাত্রা শুরুর আগেই মূলত বিষয়টি জানানো হয়। শুধু সেলফোন নয়, সব ধরনের ডিভাইস ব্যবহার বন্ধ রাখতে হয়। অনেকেই তা করেন না। ভাবেন সবার ফোন এয়ারপ্লেন মোডে আছে আমারটা না থাকলে কী সমস্যা। না করলেও কেউ তো জানতে পারবে না। তবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। খবর ইটিটেলিকম।

যাত্রীর সঙ্গে থাকা স্মার্টফোনকে যদি ফ্লাইট মোডে রাখা না হয় তাহলে উড়োজাহাজের নেভিগেশনে সমস্যা হতে পারে, যা ফ্লাইটে খারাপ প্রভাব ফেলতে পারে। এ নেভিগেশনের কাজ হলো পথ দেখানো। যদি নেভিগেশনে সমস্যা দেখা দেয়, তবে এটি তার পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। ফলে রাস্তা হারিয়ে ফেলার আশঙ্কা থাকে।

সেলফোন থেকে আসা সিগন্যাল উড়োজাহাজের ইলেকট্রনিক সিস্টেমকে খারাপ করে দিতে পারে। এতে উড্ডয়নরত অবস্থায় উড়োজাহাজের নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে এবং দুর্ঘটনা ঘটতে পারে। তাই যাত্রার আগে বা বন্দর থেকে উড্ডয়নের আগে সবাইকে সেলফোন সুইচ অফ করতে বা এয়ারপ্লেন মোড চালুর নির্দেশনা দেয়া হয়। সুতরাং উড়োজাহাজে ভ্রমণের সময় এয়ারপ্লেন মোড চালু করা বা নিয়ম মানা উচিত।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ