চিপ উৎপাদনে ৪ ন্যানোমিটার প্রযুক্তির উন্নয়নে কাজ করছে স্যামসাং। সংশ্লিষ্টদের দাবি, এ খাতে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি ভালো অগ্রসর হয়েছে। স্যামমোবাইল ও নাইনটুফাইভগুগলের তথ্য তথ্যানুযায়ী, স্যামসাংয়ের ৪ ন্যানোমিটার প্রযুক্তি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) সঙ্গে প্রতিযোগিতা করবে। খবর গিজচায়না।
স্যামসাংয়ের প্রত্যাশা এর সক্ষমতা শিগগিরই টিএসএমসিকে ছাড়িয়ে যাবে। এ প্রসেস প্রযুক্তির উন্নয়নে স্যামসাং যেভাবে অগ্রসর হচ্ছে তার পরিপ্রেক্ষিতে বিশ্লেষকদের দাবি, শিগগিরই কোয়ালকম ও এনভিডিয়ার কাছ থেকে ক্রয়াদেশের চাহিদা বাড়বে।
ট্রেন্ডফোর্সের তথ্যানুযায়ী, কোম্পানিটির চুক্তিনির্ভর চিপ উৎপাদন ইউনিটের বাজার হিস্যা বাড়ছে। এ খাতে স্যামসাং বড় বিনিয়োগ করেছে, যার প্রতিফলন এখন দেখা যাচ্ছে। ২০২৪ সালের শেষ নাগাদ ৪ ন্যানোমিটার প্রসেস প্রযুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বড় পরিসরে চিপ উৎপাদন শুরু করবে কোম্পানিটি। যেখানে টিএসএমসি অ্যারিজোনায় থাকায় ফ্যাব ২১ প্লান্টে উৎপাদন শুরুর কথা ভাবছে।
সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে দেয়া বিশেষ বক্তব্যে স্যামসাংয়ের কো-সিইও কিয়ুং কাই হিউন জানান, সেমিকন্ডাক্টর বাজারে শীর্ষ অবস্থান ধরে রাখার বিষয়ে কোম্পানি আশাবাদী। জানান, কোম্পানি আরো বেশি প্রতিযোগিতা করার জন্য প্রস্তুত।



















