হ্যাকাররা আইফোনের নিকটবর্তী এয়ারট্যাগ ও এয়ারপডসহ বিভিন্ন অ্যাপল ডিভাইস সেজে ব্লুটুথ পপ-আপ স্প্যাম মেসেজ করতে ফ্লিপার জিরো টুল ব্যবহার করছে। এটি ব্লুটুথ অ্যাডভার্টাইজিং অ্যাসাল্ট নামে পরিচিত। আক্রমণটি আইফোনকে প্রায় অব্যবহারযোগ্য করে দিতে পারে।
আইফোন ৮ ও আইফোন ১৪ প্রো মডেলে আক্রমণটি সফলভাবে প্রদর্শন করা হয়েছে। প্রযুক্তি গবেষকরা পরামর্শ দিয়েছেন আইফোনের সঙ্গে সংযুক্ত ব্লুটুথ ডিভাইসগুলোর বৈধতা যাচাইয়ের পাশাপাশি ব্লুটুথের মাধ্যমে অ্যাপল ডিভাইসের সঙ্গে সংযোগসীমা কমানোর মাধ্যমে এমন আক্রমণ কমানো যেতে পারে। খবর টেকক্রাঞ্চ


















